তোমার ওখানে এখন রাতদুপুর বাঁশিময়
শিশিরের শব্দ ঝরে পড়ে ফিসফাস,
নিঁদ ভেঙ্গে জ়েগে বসি আনমনে
পায়ের পরশে নরম ভিজে ঘাস|
শিশিরের শব্দ ঝরে পড়ে ফিসফাস,
নিঁদ ভেঙ্গে জ়েগে বসি আনমনে
পায়ের পরশে নরম ভিজে ঘাস|
ধানের শিস ক’টি পড়ে থাকে নির্নিমেষ
হয়তো ওখানে নিভলো গোধূলি ধুলো —
এখানে আমার অনন্ত দুরন্ত সময়,
অনায়াস ভাসে নাগরিক পদ্যগুলো|
হয়তো ওখানে নিভলো গোধূলি ধুলো —
এখানে আমার অনন্ত দুরন্ত সময়,
অনায়াস ভাসে নাগরিক পদ্যগুলো|
যে পথে তুমি খুঁজে পেলে সূর্যাস্ত
যার পরেও ঘন রঙ লেগে থাকে বুকে,
গরাদ দেওয়া দরজা এখন আমার
মরা শিউলির গন্ধ, ঝাপটা চোখেমুখে|
যার পরেও ঘন রঙ লেগে থাকে বুকে,
গরাদ দেওয়া দরজা এখন আমার
মরা শিউলির গন্ধ, ঝাপটা চোখেমুখে|
তোমার ফসলে তখন আদি উজাগরী গান
রিক্ততা যেন পরিপূর্ণ দিকে দিকে—
আমার দিন তবু হয়নিতো গুজরান, স্মৃতিময়
জাগে একটি হেমন্ত বিকেল ||

রিক্ততা যেন পরিপূর্ণ দিকে দিকে—
আমার দিন তবু হয়নিতো গুজরান, স্মৃতিময়
জাগে একটি হেমন্ত বিকেল ||

No comments:
Post a Comment