এই ধংসস্তুপ থেকে উঠে পা বাড়াও আরেক ধংসস্তুপ এর দিকে --
এই নিরন্তর চলাই তোমার একমাত্র সত্য
মাঝে কয়েকটি নীল আকাশ
দেখবে পায়রা ওড়াবার কয়েকটি দিন।
পথের সবুজ তোমাকে সাহস যোগাবে
আরও,আরও সামনে এগিয়ে যেতে।
বিস্মৃতি জাগবে ঘুমের মধ্যে
বিকেলের পুকুর ডুবে গেছে আরোতর-
গভীরে।
দীর্ঘ,অতিদীর্ঘ চলার শেষে
যখন,বিস্ময়ে ক্লান্ত,তুমি দেখবে --
মাথার ওপরে বীথি হয়ে আছে
হেমন্তের অরণ্য ---
এ যাত্রায় টানা তোমার সাথেই ছিল
অগোচরে।
ধংসস্তুপের গেট খোলার আগে,
এখানে একটু জিরিয়ে নিও পথিক।

এই নিরন্তর চলাই তোমার একমাত্র সত্য
মাঝে কয়েকটি নীল আকাশ
দেখবে পায়রা ওড়াবার কয়েকটি দিন।
পথের সবুজ তোমাকে সাহস যোগাবে
আরও,আরও সামনে এগিয়ে যেতে।
বিস্মৃতি জাগবে ঘুমের মধ্যে
বিকেলের পুকুর ডুবে গেছে আরোতর-
গভীরে।
দীর্ঘ,অতিদীর্ঘ চলার শেষে
যখন,বিস্ময়ে ক্লান্ত,তুমি দেখবে --
মাথার ওপরে বীথি হয়ে আছে
হেমন্তের অরণ্য ---
এ যাত্রায় টানা তোমার সাথেই ছিল
অগোচরে।
ধংসস্তুপের গেট খোলার আগে,
এখানে একটু জিরিয়ে নিও পথিক।