এভাবে হাত পেত না আমার কাছে
আমার ভাঁড়ারের খবর আগেও তুমি জানতে
অযথাই পিঠে চাবুক,অথবা প্রশ্নের কাঠখড়
যে বসন্ত চলে গেছে
তার চোখ ভরা নুন
সে কি আর ফিরবে স্বেচ্ছায় ?
তার চেয়ে দারিদ্র আন
আমার গলা পর্যন্ত ডুবিয়ে দাও
কঠিন পাথুরে দুঃখ।
আমি আবার কবিতা লিখব।

আমার ভাঁড়ারের খবর আগেও তুমি জানতে
অযথাই পিঠে চাবুক,অথবা প্রশ্নের কাঠখড়
যে বসন্ত চলে গেছে
তার চোখ ভরা নুন
সে কি আর ফিরবে স্বেচ্ছায় ?
তার চেয়ে দারিদ্র আন
আমার গলা পর্যন্ত ডুবিয়ে দাও
কঠিন পাথুরে দুঃখ।
আমি আবার কবিতা লিখব।


